মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

জামিন মিলেছে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জামিন মিলেছে কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি’র। মঙ্গলবার (২ জুলাই) দুর্নীতি মামলায় তাকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন দেশটির রাওয়ালপিন্ডি শহরের একটি বিশেষ আদালত। খবর এআরওয়াই।

তবে তিনি জামিন পেলেও মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। কারণ ইমরান খানের সঙ্গে তার বিয়েকে অবৈধ দাবি করে দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করছেন তিনি।

পরে আদালত ৫ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানায়, দুর্নীতির মামলায় বুশরা বিবিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন রাওয়ালপিন্ডির বিশেষ আদালত। চলতি বছরের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান।

সোমবার জাতিসংঘের মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ দাবি করেছে, রাজনীতি থেকে দূরে রাখতেই বিচারবহির্ভূতভাকে আটক রাখা হয়েছে ইমরান খানকে। একইসঙ্গে ইমরানের গ্রেফতারকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যায়িত করেছে জেনেভা-ভিত্তিক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন।

তবে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি— উভয়ই আল কাদির বিশ্ববিদ্যালয় স্থাপনে ভূমি অধিগ্রহণকারীর কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ভুয়া বলে দাবি করেছেন। অর্থের বিনিময়ে ভূমি অধিগ্রহণে সহায়তা করার অভিযোগ অস্বীকার করেছেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit