রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

‘আর অপেক্ষা করতে পারছি না’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী হিসেবে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেছিলেন। এরপর কয়েকটি সিনেমাতেও দেখা গেছে তাকে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। 

সোমবার রাত ১০টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে একটি কার্ড পোস্ট করেন দীঘি। কার্ডের বাম পাশে লেহেঙ্গা পরা একটি ছবি দেখা গেছে তার। তবে আরেক পাশের অংশ হাত দিয়ে ঢেকে রেখেছেন। আর অনামিকায় দেখা যাচ্ছে এনগেজমেন্ট রিং। এই অভিনেত্রী কার্ডটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ 

এরপর থেকেই মন্তব্যের ঘরে সবাই তাকে শুভকামনা ও অভিনন্দন জানাতে থাকেন। কেউ কেউ অবশ্য জানতে চেয়েছেন, দীঘির বিয়ে, নাকি এটি কোনো অভিনয়ের অংশ। তবে মন্তব্যের ঘরে কোনো জবাব দিতে দেখা যায়নি দীঘিকে। কিন্তু তিনি বিষয়টি স্পষ্ট না করলেও কার্ড পোস্টের পর থেকেই বিভিন্ন মাধ্যমে খবর চাউর হতে থাকে, বিয়ে করতে যাচ্ছেন দীঘি। 

এ বিষয়টি নিয়ে দীঘির বাবা ও অভিনেতা সুব্রত কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বিয়ে নাকি কোনো কাজের ঘোষণা, সেটি মঙ্গলবার সন্ধ্যায় জানা যাবে। বিষয়টি দীঘি নিজেই স্পষ্ট করবেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit