সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের ৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী জাইকার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা মির্জা ফখরুলের

শাহবাগ মোড় অবরোধ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৭৭ Time View

জালাল আহমদ,ঢাবি : অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়ার দাবিতে  শাহবাগ মোড় অবরোধ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা‌। আজ বিকেল চারটায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখে কয়েক হাজার শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র নাহিদ ইসলাম, ইংরেজি বিভাগের সাবেক ছাত্র হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

এসময় আন্দোলনকারীরা ৪ দফা দাবি উল্লেখ করেন। দাবিগুলো হলো- ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে; ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে।

সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে; সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে; দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit