সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

লালমনিরহাটে ৪ নারীসহ ৫ জন মাদক ও অস্ত্রসহ আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৬৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ ০৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রংপুর র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বিকালে ওই উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণ কিশোর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪৮ বোতল ফেন্সিডিল ও ০১টি চাইনিজ কুড়াল উদ্ধার করেন।

জানা গেছে, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-১৩’র একটি দল।  ওই এলাকার অমূল্য রায়ের পুত্র ফনি ভূষন রায় নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ১৪৮ বোতল ফেন্সিডিল ও ০১টি চাইনিজ কুড়াল উদ্ধার করেন। এ সময় শ্রী ফনি ভূষন রায় (৫৫), পারুল (৫২),  আমেনা (৫২), নুর জাহান (৪০), জাহানারা (৩৭) গ্রেফতার করে র‍্যাব-১৩ । 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন,  এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit