মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যের নির্বাচনে এআই প্রার্থী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার চলছে বিশ্বজুড়েই। সঙ্গীহীন অনেক নারী-পুরুষ মজেছেন এআই প্রেমিক-প্রেমিকায়। অনেকেরই দাবি, মানুষের চেয়ে এআই নিখুঁত, সহনশীল ও সাবলীল এবং অনুগতও বটে। তবে এবার আলোচনায় এমন এক এআই যে কিনা এমপি হিসেবে লড়বেন নির্বাচনে। আগামী মাসে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। আর সেই নির্বাচনে পার্লামেন্ট সদস্য (এমপি) পদে প্রার্থী হয়েছে এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রার্থী। এএফপি। নির্বাচনে জিতলে তিনিই বিশ্বের প্রথম ‘এআই আইনপ্রণেতা’ হবেন বলে দাবি করা হচ্ছে।

যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনে সংসদ-সদস্য হওয়ার জন্য লড়তে চলা কয়েকশ প্রার্থীর মধ্যে একজন হলেন স্টিভ এন্ডাকট। তার প্রচারণার ধরন অন্যদের থেকে একেবারেই আলাদা। তিনি নির্বাচনি প্রচারাভিযানের লিফলেটে নিজের মুখচ্ছবির পরিবর্তে ব্যবহার করছেন এআই তৈরি করা একটি অবতার।

৫৯ বছর বয়সি এ ব্যবসায়ী বলেছেন, আমরা একটি দল গঠন করছি। এ নির্বাচনের পরে আমরা সারা দেশে আরও এআই প্রার্থী নিয়োগ করব। আমরা বড় এবং গণতান্ত্রিক কিছু ব্লক তৈরিতে এটিকে উদ্বোধন হিসাবে দেখছি।

এন্ডাকট জানান, প্রথাগত রাজনীতিতে হতাশ হওয়ায় তিনি ব্রাইটন প্যাভিলিয়ন নির্বাচনি এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ব্যালট পেপারে তার নাম দেখাবে ‘এআই স্টিভ’। তিনি দাবি করছেন, এআই এমপি তার আসনের সমস্যা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। এন্ডাকটের কণ্ঠ ও অ্যাভাটারের প্রতিরূপ ব্যবহার করবে এআই স্টিভ।

তবে এআই স্টিভ সম্পর্কে ব্রিটিশ নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে জিতলে এন্ডাকটই সংসদ সদস্য হবেন, তার এআই সংস্করণ নয়। অবশ্য এআই স্টিভের নির্বাচনে জেতার এখন পর্যন্ত খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। স্থানীয় বেশিরভাগ ভোটারই এআই প্রার্থীকে ভোট দিতে অনিচ্ছুক বলে মনে হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৪,/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit