শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
৩০ বছরের কাজ পরিবারকে সময় দিতে দেয়নি, মঞ্চে কাঁদলেন আমির খান ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭

বাইডেনের বিকল্প খুঁজছেন ডেমোক্র্যাটরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর চাপের মুখে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জোরালো হচ্ছে নির্বাচনী দৌড় থেকে তার সরে দাঁড়ানোর দাবি। বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি খোদ দলীয় নেতা আর অর্থদাতারাও বাইডেনের বয়স ও স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, বিকল্প খুঁজছেন ডেমোক্র্যাটরা। 

রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রথম প্রেসিডেনসিয়াল বির্তকে বারবারই কথার খেই হারিয়ে ফেলেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী ৮১ বছর বয়সী জো বাইডেন। আটকে যাচ্ছিল তার কথা। 

এরআগে বেশ কয়েকবার মঞ্চে ও সিঁড়িতে উঠতে গিয়ে পড়েও গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়স্ক এই প্রেসিডেন্ট। 

এ অবস্থায় নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বয়স, স্বাস্থ্য ও মানসিক সক্ষমতার বিচারে বাইডেনের প্রার্থীতা এখন প্রশ্নের মুখে। বিভিন্ন জরিপে দেখা যায়, অর্ধেকেরও বেশি মার্কিন ভোটার বাইডেনের বিকল্প প্রার্থী চান।  

নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ডের পর আটলান্টা জার্নাল, ফিলাডেলফিয়া ইনকোয়েরারসহ বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম এরইমধ্যে বাইডেনকে সরে দাঁড়ানোর দাবি জানিয়েছেন। 

খোদ নিজ দলেও সমালোচনার মুখে বাইডেন। বারাক ওবামাসহ অনেক শীর্ষ নেতা তার পক্ষে দাঁড়ালেও অনেকেই উদ্বিগ্ন। অনেকেই বিকল্প প্রার্থীর কথা ভাবছেন। তবে নিয়ম অনুযায়ী বাইডেন নিজে থেকে সরে না দাঁড়ালে প্রার্থী নির্বাচন কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে এরইমধ্যে বাইডেনের বিকল্প প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম এসেছে। এরমধ্যে রয়েছেন কমলা হারিস, মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমার, পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো, ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম, জর্জিয়ার সিনেটর রাফায়েল ওয়ারনক ও বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামাসহ আরও অনেকে। 

বাইডেনের দুর্বল পারফরমেন্সে উদ্বিগ্ন ডোনাররাও। সংকটের মুখে পড়তে পারে প্রচারণার জন্য তহবিল সংগ্রহ। 

যদিও নিজের বয়স ও স্বাস্থ্যগত দুর্বলতার কথা স্বীকার করেও ট্রাম্পকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাইডেন। জয়ের ব্যাপারে আশ্বস্ত করেছেন বড় অর্থদাতাদের।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit