রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

দৌলতপুরে এইচএসসি পরীক্ষায় ৪ শিক্ষককে বহিস্কার

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৮৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : এইচএসসি পরীক্ষায় কুষ্টিয়ার দৌলতপুর গার্লস কলেজ কেন্দ্রে ৪ জন শিক্ষককে বহিস্কার করা হয়েছে। রবিবার পরীক্ষা চলাকালে মোবাইলফোন নিয়ে পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। বহিস্কার বা অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, বড়গাংদিয়া নাসির উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক জাহিদ হোসেন ও আহসাননগর কারিগরি কলেজের প্রভাষক মামুন অর রশিদ ও মাজহারুল হক।দৌলতপুর গার্লস কলেজ কেন্দ্রের সচিব অধ্যক্ষ রেজাউল করিম জানান, নিষেধাজ্ঞা সত্বেও মোবাইলফোন নিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করার সময় ৪জন শিক্ষকের কাছ থেকে মোবাইলফোন উদ্ধার করে তাদেরকে বহিস্কারের নির্দেশ দিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশনা মোতাবেক পেয়ে ৪জন শিক্ষককে বহিস্কার বা তাদের কর্তব্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ জানান, পরীক্ষা কেন্দ্রে মোবাইলফোন নিয়ে দায়িত্ব পালন করার সময় ৪ জন শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।এইচএসসি বা সমমানের পরীক্ষা রবিবার থেকে শুরু হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২৪,/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit