শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

দৌলতপুরে পিএম কলেজের অধ্যক্ষের ওপর হামলা ও মারপিটের অভিযোগ

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৩৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পিএম কলেজের (ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজ) অধ্যক্ষের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করার অভিযোগ করা হয়েছে। রবিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ফিলিপনগর পিএম কলেজ রোড এলাকায় হামলা ও মারপিটের এ ঘটনা ঘটে। অধ্যক্ষের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, চাকুরীর শর্তে পিএম কলেজে ১২ শতক জমি দান করেন কলেজপাড়ার সাহাবুদ্দিন দফাদার।

পরবর্তীতে সাহাবুদ্দিন দফাদারের পরিবারের লোকজন চাকুরী না পেলে তারা জমি ফেরত চাই। আইনি জটিলতায় কলেজকে দানকরা জমি ফেরত দিতে অপারগতা প্রকাশ করেন অধ্যক্ষ আব্দুল মান্নান। এরই জের ধরে পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান ঘটনার দিন সকালে মোটরসাইকেল যোগে কলেজে যাওয়ার পথে সাহাবুদ্দিন দফাদারের নির্দেশে বাহার, রমান এবং মাহাবুল দফাদার মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা অধ্যক্ষকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে ঘটনাস্থল থেকে চলে যায়। অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় পিএম কলেজে উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

হামলার বিষয়ে পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, কলেজের জমি জোরপূর্বক ভোগদখল নিয়ে পিএম কলেজ পাড়া এলাকার সাহাবুদ্দিন দফাদারের নির্দেশে বাহার, রমান এবং মাহাবুল দফাদার তার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, কলেজে দানকরা ১২ শতক জমি ফেরত চাওয়ার বিষয় নিয়ে কলেজ যাওয়ার পথে অধ্যক্ষের গতিরোধ করে জমিদাতারা। তবে তার ওপর হামলা ও মারপিটের খবরের সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনায় পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান বাদী হয়ে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit