শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বাংলায় নতুন তুর্কি সিরিয়াল ‘ভালোবাসা ফিরে এলো’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : তুরস্কের জনপ্রিয় সিরিয়াল ‘আশ্ক ইয়েনিদেন’। দেশের টিভি চ্যানেলে এবার এটি প্রচারে আসছে ‘ভালোবাসা ফিরে এলো’ নামে। প্রেম-ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েনের গল্পে এর কাহিনি আবর্তিত হয়েছে। সিরিয়ালটি সোমবার (১ জুলাই) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টায় ও রাত ৯টায় দীপ্ত টিভির পর্দায় প্রচার হবে।

এই তুর্কি ধারাবাহিকের গল্পে দেখা যাবে, সাগরের ত্রাস ‘তেজী শেভকেতের’ মেয়ে যেইনেপ তার বাবার ভয়ে ভালোবাসার টানে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় যুক্তরাষ্ট্রে। সেখানে গর্ভে আসে অনাকাঙ্ক্ষিত সন্তান, যাকে পৃথিবীর বুকে আনতে অস্বীকৃতি জানায় তার প্রেমিক। শেষমেশ সব ছেড়ে আদরের সন্তানকে কোলে নিয়ে একাই নিজ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয় যেইনেপ।

তবে আসার পথে প্লেনে তার সঙ্গে পরিচয় হয় ইস্তাম্বুলের স্বনামধন্য শেকেরজিযাদে পরিবারের ছেলে ফাতিহর। পরিবারের নানান স্বপ্ন আর প্রত্যাশার বোঝা থেকে বাঁচার উপায় খুঁজতে থাকা ফাতিহ অনেকটা মরিয়া হয়েই এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসে যেইনেপকে। এখান থেকেই শুরু হয় যেইনেপ আর ফাতিহর গল্প।

বাংলায় ডাবিংকৃত সিরিয়ালটিতে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন নাহিদ আখতার ইমু (যেইনেপ), মশিউর রহমান দিপু (ফাতিহ), মোর্শেদ সিদ্দিকী মরু (অ্যারতান), জয়শ্রী মজুমদার লতা (সেলিন), খায়রুল আলম হিমু (ওরহান), সাঈদ সুমন (শেভকেত), রুবাইয়া মাতিন গীতি (মুকাদ্দেস), অশোক কুমার বসাক (ফেহমি), শারমিন মৃত্তিকা (ফাদিক), শফিকুল ইসলাম (মেতে), মেরিনা মিতু (ইয়াদিগার), আইফের (এ্যাথিনা অরোরা তীর্থ), সজিব রায় (কামিল), মো. সাইফুল ইসলাম শিহাব (জেভাত), নাদিয়া ইশবাল (এলিফসু), অরূপ কুন্ডু (মুস্তাফা), শারমিন হায়াৎ দীপা (গুলসুম) ও মির্জা জান্নাতুল আফরিন শ্রাবনী (ইরেম)।

তানজিনা রহমান বর্ণা ও মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নাহিদ আখতার ইমু ও জয়শ্রী মজুমদার লতা।

‘ভালোবাসা ফিরে এলো’ ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর রুবাইয়া মাতিন গীতি। প্রযোজনা করেছেন মাসুদ মিয়া। টিভি পর্দা ছাড়াও যেকোনো সময় এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব ও চ্যানেলটির ফেসবুক পেজে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit