মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

ডোমারে কৃষক/কৃষাণী ও উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৬৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ২০২৩-২৪ অর্থবছরে প্রোগ্রাম এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরাশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী “কৃষক জিএপি সার্টিফিকেশন” বিষয়ক কৃষক/কৃষাণী ও উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত আয়োজিত রোববার সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) জাকির হোসেন। প্রধান প্রশিক্ষক হিসাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম। এসময় উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফরহাদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিয়া সুলতানা প্রমূখ বক্তব্য রাখেন।উক্ত প্রশিক্ষণে এলাকার ৫০জন কৃষক ও কৃষাণী অংশগ্রহন করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও সনদপত্র প্রদান করা হয়। স্মার্ট কৃষক হিসাবে নিজেকে গড়ে তুলতে সরকারের প্রণোদনা সহ কৃষি বিষয়ে সব ধরণের পরামর্শ ও সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।

কিউএনবি/অনিমা/৩০ জুন ২০২৪,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit