মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

পিচের ঘাস খেলেন রোহিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। ম্যাচ জয়ের আনন্দে কেঁদে ফেলেন সবাই। সতীর্থরা একে অপরকে জড়িয়ে আনন্দ উদযাপন করেন। এমনকি আনন্দে বাঁধভাঙা কান্না ছিল ভারতীয় সমর্থকদের চোখেও। সেই সঙ্গে আরও একটি ইতিহাস রচনা করেন ভারতীয় দলের অধিনায়ক। রোহিত শর্মা বার্বাডোজে একটি কাজ করেছেন, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পর বার্বাডোজের মাটিতে ভারতের পতাকা পুঁতে দেন তিনি। এর পর পিচের ঘাস খেলেন। জয়ের স্মৃতিকে এভাবেই ধরে রাখলেন রোহিত শর্মা। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে এ চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন রোহিত শর্মারা। ম্যাচ শেষে জয়ের আবন্দে হাউমাউ করে কেঁদেছেন সবাই। সতীর্থদের জড়িয়ে আনন্দ উদযাপন করেন তারা। এমনকি আনন্দে বাঁধভাঙা কান্না ছিল ভারতীয় সমর্থকদের চোখেও। ২৯ জুন রোহিত শর্মার জন্য এক স্মরণীয় দিন। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রান না করলেও তার অধিনায়কত্ব দিয়ে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। শিরোপা জয়ের পর রোহিত শর্মার আবেগ ছিল অন্যরকম।

জয়লাভের পর তিনি দুই হাত আকাশের দিকে তুলে মাটিতে শুয়ে বিজয় সেলিব্রেশন করেন। এরপর বার্বাডোজের মাটিতে রোহিত শর্মা আরও একটি কাজ করেন, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পর বার্বাডোজের মাটিতে ভারতের পতাকা পুঁতে দেন ভারত অধিনায়ক। এরপর পিচে চলে যান এবং সেখানে গিয়ে পিচের ঘাস খেতে থাকেন তিনি। জয়ের স্মৃতিকে এভাবেই ধরে রাখলেন রোহিত শর্মা। 

রোহিত শর্মার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে, যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে। যদিও রোহিতের অনেক ভিডিও ভাইরাল হয়েছে, তবে এটি সবচেয়ে বিশেষ কিছু। কারণ তিনি সেই পিচের স্বাদ নিতে চেয়েছিলেন— যেখানে তিনি তার শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতবেন। যে পিচে ম্যাচ খেলা হয়েছিল, সেই পিচে ম্যাচের পর গিয়েছিলেন রোহিত শর্মা। এর পর পিচ থেকে কিছু মাটির টুকরো তুলে জিভে রাখেন তিনি। রোহিত শর্মা দুবার এই কাজ করেছেন। এই ভিডিওটি ভক্তরা অনেক পছন্দ করেছেন।

এর আগে শচীন টেন্ডুলকার এ কাজটি করেছিলেন। তিনি তার শেষ টেস্ট ম্যাচ যে পিচে খেলেছেন, সেখানে চুমু খেয়ে পূজাও করেছিলেন। শুধু ক্রিকেটারই নন; এমন কাজ করেছেন নোভাক জকোভিচও। রোহিত শর্মাও একই কাজ করলেন। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit