বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

খাগড়াছড়িতে মাদকবিরোধী  সাংস্কৃতিক উৎসব অনুষ্টিত।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১১৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বাউল, ধামাইল ও স্থানীয় লোকসংগীতের সমম্বয়ে সাংস্কৃতিক উৎসব ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) বিকালে  খাগড়াছড়ি টাউনহল মিলনায়তনে ঐতিহ্যবাহী বাউল,ধামাইল ও স্থানীয় লোকসংগীতের সমন্বয়ে জেলা পর্যায়ের সাংস্কৃতিক উৎসবে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান এর সভাপতিত্বে  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি,।

খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম(বার) বিশেষ অতিথির বক্তব্যে বলেন দেশব্যাপী সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার উদ্দেশ্যে ঐতিহ্যবাহী বাউল, ধামাইল, লোকসংগীতের সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে বাউল, ধামাইল ও এই লোকসংগীত।

গ্রামবাংলার মানুষের জীবন, সুখ-দুঃখের কথা বলে এই সঙ্গীত। এর আবার অনেকগুলি অংশ আছে। এটি একটি দেশ বা দেশের যেকোনো অঞ্চলের সংস্কৃতিকে তুলে ধরে।জানিয়ে তিনি আরো বলেন মাদক একটি সামাজিক ব্যাধি ক্যান্সার, এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদককে নির্মূল করতে হবে। এর অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধ করতে হবে।

মাদকের ভয়ানক আসক্তি সমাজ, দেশ ও রাষ্ট্রের অভ্যন্তরে দীর্ঘ মেয়াদে নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে কিংবা ভবিষ্যতেও ঘটাবে।’তাই এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এসময় খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  মো: দিদারুল আলম, সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৪,/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit