বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ

সিলেটে সীমান্তিকের ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৩৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি   :  সীমান্তিকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা গত ২৮ জুন শুক্রবার সকালে সিলেটে নগরীর উপশহর পয়েন্ট সংলগ্ন মাছিমপুরস্থ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়।সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সীমান্তিক এর চীফ পেট্রোন, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, মানবসম্পদ উন্নয়ন ,আহমদ আল কবির।সীমান্তিকের চেয়ারপার্সন আলহাজ মোঃ শামীম আহমদের সভাপতিত্বে ও প্রভাষক মিতিলা রায় এর পরিচালনায় সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক পারভেজ আলম। শোক প্রস্তাব উপস্থাপনা করেন পরিচালক (শিক্ষা) অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার।বিগত বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত প্রস্তাব উপস্থাপনা করেন মহাসচিব ফারুক উদ্দিন চৌধুরী। বিগত অর্থ বছরের কার্যক্রম ও আয়- ব্যায়ের হিসাব উপস্থাপন করেন নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান। ২০২৪-২৫ সনের বার্ষিক বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ আবু মোহাম্মদ জাকারিয়া ও ফাইন্যান্স ম্যানেজার আলতাফ হোসেন। বিভিন্ন পলিসি নিয়ে আলোচনা ও সীমান্তিক ট্রাষ্ট সক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্তের উপর বক্তব্য রাখেন উপ-নির্বাহী পরিচালক কাজী হুমায়ূন কবীর।সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ জালাল আহমদ, সীমান্তিকের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সিলেট কমিটির সভাপতি, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক করিমা বেগম, উপদেষ্টা সাজনা সুলতানা হক চৌধুরী, আল আমিন আব্দুল্লাহ সুমন, ভাইস চেয়ার পার্সোন আবু জাফর মোঃ রায়হান, কালীগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক নূরুল আমিন চৌধুরী রিলন, সদস্য আহমদ আল হাসান, স্রাকের নির্বাহী পরিচালক কয়েছ আহমদ, আরবান প্রজেক্ট বরিশালের প্রজেক্ট ম্যানেজার শাহ মেওয়াজ খান ও ডাঃ তানিয়া জামিন কামাল প্রমুখ।

অনুষ্ঠানের ২য় অধিবেশনে সীমান্তিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আঞ্চলিক কার্যনির্বাহী কমিটি (২০২৪-২০২৬) এর কমিটি গঠন করা হয়।শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের কম্পিউটার অপারেটর মাহফুজ আহমদ, গীতা পাঠ করেন সহকারী শিক্ষক স্বর্না পুরকায়স্থ। জাতীয় সংগীত পরিবেশন করেন সি এইচ আর ডিসির ছাত্রীবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির বলেন, শিক্ষা, চিকিৎসা, মানব উন্নয়ন ও মানব সম্পদ তৈরী সহ সর্বক্ষেত্রে সীমান্তিক সুনামের সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান সীমান্তিক প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও মানুষের কল্যাণে এবং জনশক্তি তৈরিতে কাজ করায় সীমান্তিকের সুনাম বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। তিনি সীমান্তিকের সুনাম ধরে রেখে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অংশীদার হতে প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে মানবসম্পদে রূপন্তর করতে প্রতিষ্ঠানের সবাইকে গুরুত্বসহকারে কাজ করার আহবান জানান। কিউএনবি/অনিমা/২৮ জুন ২০২৪,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit