সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

এবার উত্তর গাজায় ইসরাইলের ‘গণহত্যা’ শুরু, নিহত বেড়ে ৩৭,৭৭৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি বাহিনী এবার উত্তর গাজার শুজাইয়া এলাকায় নতুন করে ভয়াবহ বিমান ও স্থল আগ্রাসন শুরু করেছে। হামাস এ হামলাকে ‘পূর্ণ-মাত্রার যুদ্ধপরাধ’ হিসেবে বর্ণনা করেছে।

গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৭৭৫ জনে ঠেকেছে। আহত বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪২৯ জনে। এদিকে এর আগে কয়েকবার শুজাইয়া এলাকাটি খালি করে সামরিক অভিযান চালানোর পর, বৃহস্পতিবার ফের ওই এলাকার অধিবাসীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। এর ফলে বৃহস্পতিবার দিনভর হাজার হাজার অসহায় ফিলিস্তিনি তাদের সহায় সম্বল ত্যাগ করে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছেন।  

ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজায় এমন কোনো নিরাপদ আশ্রয় নেই, যেখানে গিয়ে এই মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই করে নিতে পারেন। আল-জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, শত শত মানুষ যখন জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেন, তখন সেখানেও হামলা চালায় ইসরাইলি সেনারা। এছাড়া একটি আবাসিক ভবনে হামলা চালানোর পর সেখান থেকে পলায়নরত বেসামরিক নাগরিকদের ওপর আবার বিমান হামলা চালায় বর্বর সেনারা।

এদিকে শুজাইয়া এলাকার পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন গাজার সিভিল ডিফেন্স কর্মী নূহ আশ-শারনুবি। তিনি বলেন, গত আট মাসে আকাশ ও স্থলপথে এত ভয়াবহ হামলা তিনি আর দেখেননি। গাজার সাংবাদিক আলী আবু শানাব শুজাইয়ার পরিস্থিতিকে ‘ভয়ঙ্কর ও ভীতিকর’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, মানুষের যাওয়ার যেমন কোনো জায়গা নেই, তেমনি হামলা থেকে বাঁচতে মানুষ এক কাপড়ে তাদের আশ্রয়স্থল থেকে বেরিয়ে পড়েছেন। সঙ্গে কিছুই নিয়ে যেতে পারেননি। 
তথ্যসূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৪,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit