সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বিব্রতকর রেকর্ডে তামিম-সৌম্যের কাতারে কোহিলও!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বাকি আর মাত্র এক ম্যাচ। অথচ, বিরাট কোহলির ব্যাটে রান নেই। এমনই পারফর্ম করছেন যে, তাকে একাদশ থেকে বাদ দেওয়া হলেও প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য আস্থা রাখছেন কোহলির ওপর। তার বিশ্বাস ফাইনালের জন্যই কোহলি জমিয়ে রেখেছেন তার আসল পারফমরম্যান্সটা। আর সেটি যদি না হয় তাহলে বিব্রতকর একটা বিশ্বকাপই শেষ হবে কোহলির। নেমে আসবেন বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকারদের কাতারে।

ওপেনার হিসেবে নির্দিষ্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে কমপক্ষে ৫ ইনিংস খেলেছেন, এমন ব্যাটারদের মধ্যে কোহলির গড় এখন তৃতীয় সর্বনিম্ন। এই রেকর্ডটিতে অবশ্য প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ২০১৬ বিশ্বকাপে ওপেনিংয়ে ৯.৬০ গড়ে ব্যাটিং করেছিলেন, যা বিশ্বকাপের ইতিহাসে কোনো ওপেনারের সর্বনিন্ম গড়। সেই তালিকাতেই এবার ডুকে যেতে পারেন কোহলি।

এই তালিকায় সৌম্যর পরে অবস্থান জিম্বাবুয়ের ওয়েসলি মাধেভেরে। তার গড় সৌম্যের সামান্য বেশি ৯.৮০। পরের স্থানেই এখন আছেন কোহলি। তার গড় ১০.৭১। যা শেষ ম্যাচে ঘুচিয়ে দিতে না পারলে ক্যারিয়ারের শেষ বেলায় বেশ বিব্রতকর অবস্থাতেই পড়তে হবে কোহলিকে।

কোহলির ঠিক পরেই আছেন প্রথমবার বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা তানজিদ তামিম। এবারের বিশ্বকাপে ১০.৮৫ গড়ে তার রান ৭৬ রান। এর আগে, ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে তামিম ইকবালের গড় ছিল ১১.২০। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ৫ ম্যাচ খেলে করেছিলেন ৫৬ রান। যা আছে তালিকার ৫ নম্বরে।

তবে শেষ ম্যাচের আগে কোহলিকে আশা দেখাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার সর্বোচ্চ রান সংগ্রাহকের কীর্তিটা। এ তালিকায় এখনও সবার ওপরে কোহলি। বিশ্বমঞ্চে কোহলির রান ১২১৬ রান। তবে এর ঠিক পরেই আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তার রান ১২১১। শেষ ম্যাচে তাই নিজের সর্বোচ্চ রান সংগ্রাহকের কীর্তিটা ধরে রাখতে হলেও রানে ফিরতে হবে কোহলিকে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit