সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ইসরাইল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ালে প্রস্তুত লেবাননের ফিলিস্তিনিরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ওপর ইসরাইলের অন্যায় যুদ্ধ দেখে তাদের হয়ে লড়ছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। যার জন্য এবার হিজবুল্লাহর বিরুদ্ধেই যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করছে ইসরাইল ও পশ্চিমারা। আর এক্ষেত্রে হিজবুল্লাহর হয়ে ইসরাইলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত লেবাননের শরণার্থী শিবিরে অবস্থিত ফিলিস্তিনিরা। খবর আল জাজিরার।

এর আগে, গত ৭ অক্টোবর গাজায় হামলার জেরে ইসরাইলি সম্প্রদায় ও তাদের সামরিক ঘাটিতে হামাস একটি ভয়াবহ হামলা চালিয়েছে। যেখানে ১ হাজার ১৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর ব্যাপারে তাদের সাহসী করে তুলেছে। এ ব্যাপারে লেবাননের বৈরুতে অবস্থিত শাতিলা ক্যাম্পে থাকা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের জেনারেল কমান্ড এর সদস্য আহেদ মাহার বলেছেন, তারা ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহকে সমর্থন করে লড়াই করতে প্রস্তুত। লড়াই করতে ভয় পায় না তারা। কিন্তু তাদের ভয় তাদের পরিবার এবং বেসামরিক নাগরিকদের জন্য।

যা নিয়ে তাদের এখন উদ্বেগ, ইসরাইল ইচ্ছাকৃতভাবে লেবাননের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলিকে লক্ষ্যবস্তু করতে পারে। কারণ ফিলিস্তিনি শিবির এখানে, যেখানে কিনা কয়েক হাজার মানুষ একসঙ্গে বাস করছে। এ বিষয়য়ে মাহার বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনীর কোনো নৈতিকতা নেই। তারা মানবাধিকার মেনে চলে না বা শিশুদের অধিকার বিবেচনা করে না। ইসরাইলি সেনাবাহিনী কেবল প্রতিশোধের দ্বারা চালিত।’উল্লেখ্য, প্রায় আড়াই লাখ ফিলিস্তিনি লেবাননের ১২টি শরণার্থী শিবিরে বাস করছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৪,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit