মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

ট্রাম্পকে পর্ন তারকার সঙ্গে সম্পর্ক নিয়ে বাইডেনের খোঁচা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের আগে প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায়) এই বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের আয়োজন করে সিএনএন ও এবিসি। সিএনএনের আটলান্টা স্টুডিওতে বিতর্কটি হয়। বিতর্ক মঞ্চে উঠলে প্রথা অনুসারে করমর্দন করেননি বাইডেন ও ট্রাম্প।

বিতর্কের এক পর্যায়ে বাইডেন বলেন, ট্রাম্প রাতে এক পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্ক করেন অথচ তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। অবশ্য ট্রাম্প আগে থেকেই পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন। এছাড়া বাইডেন বিশ্বকে নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে রাশিয়া ইউক্রেনে হামলা করত না।

এর জবাবে বাইডেন বলেন, ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ চায়। বিতর্কে বাইডেনের কাছে প্রশ্ন রাখা হয়, যুক্তরাষ্ট্রের সীমান্ত-সংকটে কেন ভোটাররা তার ওপর আস্থা রাখবেন। জবাবে বাইডেন বলেন, মার্কিন কংগ্রেসে একটি দ্বিদলীয় সীমান্ত বিল পাশ করার জন্য তার প্রশাসন অনেক চেষ্টা করেছে।

সূত্র: সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৪,/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit