মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন লিটন পরকীয়া সন্দেহে স্ত্রী বিথীকে হত্যা, ঘাতক সেই স্বামী সীমান্তে গ্রে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির তাজমিন হত্যা মামলা: রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, কারাগারে প্রেরণের নির্দেশ ১২ ঘন্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে দুর্গাপূজার নিরাপত্তায় নামছে ১০ হাজার বিজিবি সদস্য প্রতিদিন ৬ ঘণ্টা ঘুম কি যথেষ্ট? যুক্তরাষ্ট্রে মুসলিম কংগ্রেস সদস্য ইলহান ওমরের বাড়িতে তল্লাশি

পেরুর বিপক্ষে অনিশ্চিত মেসি, যা জানালেন স্কালোনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে সে ম্যাচ শেষে একটা দুঃসংবাদও পেয়েছে তারা। চোটে পড়েছেন অধিনায়ক লিওনেল মেসি। আগে থেকেই গলা ব্যথা ও জ্বরে ভুগছিলেন মেসি, তার সঙ্গে এবার যুক্ত হয়েছে চোট। যার ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে অনিশ্চিত আর্জেন্টিনা অধিনায়ক।

তবে মেসির চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কে কিছু জানাতে পারেননি কোচ লিওনেল স্কালোনি, ‘ম্যাচের শেষে তার (মেসির) সঙ্গে কথা বলিনি। যদিও সে খেলা শেষ করেছিল। তাকে শেষবার লক্ষ্য করেছি ৫০ মিটার স্প্রিন্টে ডি মারিয়া এবং লাউতারো মার্টিনেজের সঙ্গে দৌড়াতে। এর বেশি কিছু বলতে পারব না।’

পেরুর বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড়সড় পরিবর্তন আনারও ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনা কোচ, ‘দলের যে সকল খেলোয়াড় আগের দুই ম্যাচে নামার সুযোগ পায়নি, সামনের ম্যাচে তারা সুযোগ পাবে। কারণ তাদের পারফরম্যান্স আমার দেখা প্রয়োজন এবং সেই সুযোগটা তাদেরও পাওয়া দরকার।’

প্রসঙ্গত, গ্রুপ ‘এ’তে কানাডা ও চিলির বিপক্ষে দুই ম্যাচে দুই জয় নিয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৬। পেরুর বিপক্ষে ম্যাচটি হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি। আগামী ৩০ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুন ২০২৪,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit