শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম

মেসিদের খেলা না দেখতে পেরে মোদিকে চিঠি ফুটবলপ্রেমীদের!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : ক্রীড়াজগতে ব্যস্ত সময় চলছে। একটি দুটি নয়-একসঙ্গে তিন টুর্নামেন্ট চলছে। ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে সমানতালে চলছে ইউরোপ এবং লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের দুই আসর ইউরো এবং কোপা আমেরিকা। ভারতের ক্রীড়াপ্রেমীরা টিভি পর্দায় টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ইউরো দেখতে পারলেও কোপা আমেরিকা দেখতে পারছেন না। তাই দেশটির কেরালা প্রদেশের ফুটবলপ্রেমীরা কোপার ম্যাচ দেখানোর আর্জি জানিয়ে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

শুধু তারাই নয়, ভারতে কোপা আমেরিকা টিভিতে প্রচারের জন্য জোর দাবি জানিয়েছে অপর এক সংগঠন মলপ্পুরমের ‘ফুটবল লাভার্স ফোরাম’ও। উল্লেখ্য, গত ২১ জুন আর্জেন্টিনা-কানাডার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। আগামী ১৫ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit