সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

‘ইসরাইলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায়’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক।  ইসরাইলের পক্ষ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, এ ধরনের যুদ্ধ ইসরাইলের পরাজয় ঠেকাতে পারবে না। 

শেখ নাবিল কাউক সুস্পষ্ট করে বলেন, হিজবুল্লাহ যেখানে চায় তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো দিয়ে ইসরাইলের সেইসব স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে হিজবুল্লাহকে নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

মঙ্গলবার পেন্টাগনে ইসরাইলি প্রতিনিধি ইয়োভ গ্যালান্টের সাথে দেখা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এ সময় তিনি সতর্ক করেছেন, ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত একটি আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে। যা দ্রুতই কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছিল তিনি।

গাজায় গত আট মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালাচ্ছে ইসরাইল বাহিনী। যা রুখতে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করছে হিজবুল্লাহ। যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলেছে বলে মনে করেন অস্টিন।

এ নিয়ে অস্টিন বলেন, ‘ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ সহজেই একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। যার পরিণতি মধ্যপ্রাচ্যের জন্য হবে ভয়াবহ। উত্তেজনা এখানেই থামাতে  কূটনীতি হলো সমাধানের সর্বোত্তম উপায়।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit