রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিক্ষার্থীদের পড়াতে বাইসাইকেলে যাচ্ছিলেন ঈমাম নুরজামাল, পথিমধ্যে বাস চাপায় মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৭৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে যাত্রী বোঝাই একটি বাস চাপায় নুরজামাল ইসলাম(৬০) নামে এক ইমাম নিহত হয়েছেন।বুধবার(২৬ জুন) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের জাহাঙ্গীর মার্কেট এলাকায় লালমনিরহাট-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইমাম নুরজামাল ইসলাম সদর উপজেলার হারাটি ইউনিয়নের ঢাকনাই গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় উত্তর চিনিপাড়া বায়তুন নুর জামে মসজিদের খতিব।পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের উত্তর চিনিপাড়া বায়তুন নুর জামে মসজিদ সংলগ্ন মকতবে শিক্ষার্থীদের পড়াতে বাড়ি থেকে বাইসাইকেল যোগে যাচ্ছিলেন নুরজামাল ইসলাম। পথিমধ্যে জাহাঙ্গীর মার্কেট এলাকায় পৌছলে রংপুরগামি একটি বাস পিছন দিকে থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৪,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit