মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

আর্জেন্টিনার সামনে এবার পুরোনো ‘শত্রু’ চিলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৫ এবং ২০১৬ কোপা আমেরিকায় পরপর দুইবার চিলির কাছে হৃদয় ভেঙেছিল আর্জেন্টিনার। টানা দুইবার একইভাবে কোপার শিরোপা জিতে নেয় চিলি, দুইবারই চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না লিওনেল মেসির আর্জেন্টিনার।

চিলির বিপক্ষে সেই হৃদয়ভাঙা দুই ফাইনাল হারের পর দলটির বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড বেশ ভালো। ২০১৬ কোপা ফাইনালে হারের পর আর চিলির বিপক্ষে হারেনি আর্জেন্টিনা। তিন ম্যাচ ড্র হয়েছে, বাকি তিন ম্যাচে শেষ হাসি ছিল আলবিসেলেস্তেদের।

আগামীকাল বুধবার (২৬ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটা এগিয়ে যাবে লিওনেল স্কালোনির দল।

এই ম্যাচের আগে ২০১৬ ফাইনালের দুঃস্মৃতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল স্কালোনিকে। তবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচের সাফ জবাব, ‘২০১৬ ফাইনালে কী হয়েছিল, আমাদের বিশ্বকাপ জয়, গতকাল আমি কী বলেছিলাম-সেসব অতীত। আর অতীত নিয়ে পড়ে থাকার কোনো অবকাশ নেই।’

গ্রুপ ‘এ’তে আর্জেন্টিনা এখন তিন পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে। ১ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে রয়েছে পেরু ও চিলি। গ্রুপের তলানিতে থাকা কানাডা এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৪,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit