মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন লিটন পরকীয়া সন্দেহে স্ত্রী বিথীকে হত্যা, ঘাতক সেই স্বামী সীমান্তে গ্রে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির তাজমিন হত্যা মামলা: রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, কারাগারে প্রেরণের নির্দেশ ১২ ঘন্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে দুর্গাপূজার নিরাপত্তায় নামছে ১০ হাজার বিজিবি সদস্য প্রতিদিন ৬ ঘণ্টা ঘুম কি যথেষ্ট? যুক্তরাষ্ট্রে মুসলিম কংগ্রেস সদস্য ইলহান ওমরের বাড়িতে তল্লাশি

লংকা প্রিমিয়ার লিগে মুস্তাফিজের দলে খেলবেন হৃদয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই মাঠে গড়াবে লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল)। আগামী ১ জুলাই এই টুর্নামেন্টের পর্দা ওঠার কথা। এলপিএলের পঞ্চম আসরে ডাম্বুলা সিক্সার্সে খেলবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তাওহিদ হৃদয়।

গত মৌসুমে এলপিএলে জাফনা কিংসের হয়ে খেলেছিলেন হৃদয়। এবার ৬ ম্যাচে ১৩৫.৯৬ স্ট্রাইকরেটে ১৫৫ রান করে নজর কেড়েছিলেন তিনি।

মোস্তাফিজ ও হৃদয় ছাড়াও ডাম্বুলার জার্সিতে মাঠ মাতাবেন আফগানিস্তানের মোহাম্মদ নবি, ইব্রাহিম জাদরান, দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিক্স, নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানরা।

ক্যান্ডি, ডাম্বুলা ও কলম্বো–এই তিন শহরে হবে এলপিএলের সব ম্যাচ। টুর্নামেন্টের পঞ্চম আসরে এবার পাঁচটি দল অংশ নিচ্ছে। ১ জুলাই শুরু হয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

ডাম্বুলা সিক্সার্স স্কোয়াড

কুশল পেরেরা, দুশান হেমন্ত, প্রবীন জয়াবিক্রমা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম জাদরান, লাহিরু উদারা, আকিলা ধনঞ্জয়া, দানুশকা গুনাথিলাকা, নুয়ানিন্দু ফার্নান্দো, নুয়ান প্রদীপ, রমেশ সিলভা, লাহিরু মাদুশঙ্কা, সোনাল দিনুশা, রিজা হেনড্রিক্স, মার্ক চ্যাপম্যান, সাচিতা জয়াতিলাক, তাওহিদ হৃদয়, নিমেশ ভিমুখতি, মোহাম্মদ নবি, আসাঙ্কা মনোজ ও চামিন্দু বিক্রমাসিংহে।  

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৪,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit