মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

আখাউড়া থানা পুলিশের বিশেষ  অভিযানে ১ জন গ্রেফতার 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৭৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ ( নব্বই ) বোতল স্কাফ সিরাপ সহ ১ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃত আসামী হলেন, আখাউড়া উপজেলার হিরাপুর গ্রামের মুনছুর আলীর ছেলে মোঃ জসিম মিয়া প্রকাশ বাঘা।গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া আদালতে শোপর্দ করা হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। 
পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গত ২৪ ঘন্টায়  উপজেলার ছোট কুড়িপাইকা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 
আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নুরে আলম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।  এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit