মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড় মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ৬ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যা ও ২৪০ মানবাধিকার লঙ্ঘন; পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ পর্তুগালে বন অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫৫ জন গ্রেপ্তার কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত সেতাবগঞ্জ চিনিকলসহ শিল্প কলকারখানা বে-রাষ্ট্রীয় করনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ

দুর্গাপুর সার্কেল এর পুলিশ সুপার নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৩৩০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ভালো পারফরমেন্স ও সাফল্যের সাথে বিভিন্ন ঘটনা প্রতিরোধে স্বীকৃতিস্বরুপ জেলার শ্রেষ্ঠ এএসপি সার্কেল সম্মাননা পেয়েছেন দুর্গাপুর সার্কেলের সিনিয়র এএসপি আক্কাস আলী। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সাফল্যের স্বীকৃতির জন্য সিনিয়র এএসপি আক্কাস আলী হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। এ সময় অন্যদের মধ্যে, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ, সাহেব আলী সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সিনিয়র এএসপি আক্কাস আলী বলেন, আমার আজকের এ অর্জনে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে পুলিশি কাজে যারা আমাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব সময় সহযোগিতা করেছেন আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। পুলিশি দায়িত্বটা আমি আমার উপর অর্পিত দায়িত্ববোধ থেকেই করে যাচ্ছি। আমি এ ধারা অব্যাহত রাখতে দুর্গাপুর-কলমাকান্দা এলাকার সকলের সহযোগিতা কামনা করছি।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৪,/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit