বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

বিজেপি নেত্রী খুনের রহস্য অন্ধকারে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ১১ সেপ্টেম্বরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হন মধ্যপ্রদেশের বিজেপি নেত্রী মমতা যাদব। একই মাসে মিলে তার মরদেহ। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও এই খুনের রহস্য উন্মোচন করতে পারেনি দেশটির পুলিশ। মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশের দুই পুলিশ বিভাগই এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। এরপরও তদন্তে কোনো অগ্রগতি আসেনি।

মধ্যপ্রদেশের রাজধানী ভুপাল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অশোকনগরে বসবাস করে মমতার পরিবার। ৯ মাস পার হওয়ার পরও উদ্ধার করা মরদেহ এখনো বুঝিয়ে দেয়নি পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মমতার মরদেহ হিন্দু রীতি অনুযায়ী দাহ করার আকুতি জানিয়ে আসছে পরিবার। কিন্তু কোনো পক্ষ থেকেই সম্মতি মিলছে না তাদের।

বাড়ি থেকে বের হওয়ার সময় মমতা পরিবারকে বলেছিলেন, প্রয়াগরাজ যাচ্ছেন তিনি৷ সেখানে পরিচিত এক লোকের কাছ থেকে ৭ লাখ রুপি নেওয়ার কথা ছিল তার।  

কিন্তু এরপর নিখোঁজ হয়ে যান মমতা। পরিবারের অভিযোগ,পুলিশ নিখোঁজ ডায়েরি নিবন্ধন করতে সময়ক্ষেপণ করেছে বারবার। একইসঙ্গে এখন তদন্তের নামে মাসের পর মাস সময় পার করছে।  

এনডটিভিকে মমতার মা রায়না বাই বলেন, ‘আমরা মর্যাদার সঙ্গে তার শেষকৃত্য করতে চাই। পুলিশকে অবশ্যই লাশ হস্তান্তর করতে হবে।’

মমতার ভাই প্রকাশ জানিয়েছেন,ঘরের একটি লকারে দুটি পেনড্রাইভ ছিল মমতার। যেখানে বেশ কয়েকজন রাজনীতিবিদ সম্পর্কে সংবেদনশীল তথ্য ছিল।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৪,/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit