রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস খুললেও খুলেনি হলের ক্যান্টিন, শিক্ষার্থীদের দুর্ভোগ !

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৯৮ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে : গতকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস খুললেও ক্যাম্পাসের খাবারের দোকান, বিভিন্ন হলের ক্যান্টিন,ক্যাফেটেরিয়া,মুদির দোকান এবং লন্ড্রীর দোকান এখনো খুলে নাই।

ফলে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। গতকাল ও আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল সরেজমিনে পরিদর্শন করে এমন চিত্র দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ছাত্র জুলহাস জানান, “গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস খুললেও ক্যান্টিন এবং লন্ড্রীর দোকান এখনো খুলে নি।ফলে আমরা খুব কষ্টে আছি”। 

আরো কয়েকটি হলের ক্যান্টিন এবং লন্ড্রীর দোকান খুলে নাই বলে এ প্রতিবেদক কে জানান শিক্ষার্থীরা। হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর মো: মাসুদুর রহমান কে এই বিষয়ে কল দিলেও পাওয়া যায়নি।তবে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট ডঃ মোঃ জাবেদ হোসেন জানান, “গতকাল ক্যাম্পাস খোলার পর আজকে হলের ক্যান্টিন খোলার কথা ছিল ।কিন্তু ক্যান্টিন কেন খোলে নাই, সেই বিষয়ে আজকে রাতেই আমি ক্যান্টিনের ম্যানেজারের সাথে কথা বলবো”।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৪,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit