বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান ডিআইজির নরসিংদীতে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, এক বছরের কারাদণ্ড মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের বিরল রেকর্ড পারিবারিক ঐক্যেই কমেছে ভারতের দারিদ্র্য, ধুঁকছে অন্যরা সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: নাহিদ ‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী? হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট- উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১১৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট  উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল-১০টার দিকে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন  উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)। 
উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে , রামগড় একাদশ বনাম গুইমারা একাদশ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  রুমানা আক্তার এর সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি  মোঃ শানে আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মংসুইপ্রু চৌধুরী।
এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোঃ দিদারুল আলম সহ জেলা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ, খেলার পরিচালক, সহকারী পরিচালক, দুই দলের খেলোয়াড়, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার  বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুস্থ-সবল নাগরিক চাই। সুস্থ দেহ সুস্থ মন তৈরি করতে খেলা-ধূলার বিকল্প নেই। মাদক মুক্ত যুব সমাজ গড়ে তুলতে খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধের উপলব্ধি ঘটে, যা আমাদের চারিত্রিক বিকাশ ঘটাতে সাহায্য করে। মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে সাহায্য করে খেলাধুলা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৪,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit