শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

হাজিদের কেনাকাটায় ‘সাবধানী’ হতে বলল সৌদি আরব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক ‍নিউজ : শেষ হয়েছে চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবার দেশ-বিদেশের ১৮ লাখ ৩০ হাজারের বেশি মানুষ হজ পালন করেছেন। এই বিপুল সংখ্যক হজযাত্রীর মধ্যে ১৬ লাখই এসেছিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে।

বিদেশ থেকে আসা হাজিরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। এমতাবস্থায় বিদায়ী হজযাত্রীদের ‘যৌক্তিক পরিমাণে’ কেনাকাটার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, পবিত্র হজের আনুষ্ঠনিকতা শেষ করে আরও বেশি সংখ্যক বিদেশি মুসল্লি সৌদি আরব ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এমন অবস্থায় নিজেদের ফিরে যাওয়ার ফ্লাইটে অনুমোদিত লাগেজের ওজন মেনে চলতে ‘যুক্তিসঙ্গতভাবে’ কেনাকাটা করতে বিদায়ী হজযাত্রীদের পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের হজ মন্ত্রণালয় কেনাকাটার বিষয়ে নির্দেশনাও ঘোষণা করেছে এবং হজযাত্রীদের সেগুলো অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

বিদায়ী হজযাত্রীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক ইনফোগ্রাফে সৌদির হজ মন্ত্রণালয় বলেছে, ‘হজের আনুষ্ঠানিকতা শেষ করার পরে আপনারা আধ্যাত্মিক এই যাত্রার স্মৃতি হিসেবে স্যুভেনির কেনাকাটা করতে পারেন।’

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও মদিনায় এমন সব দোকান রয়েছে যেখানে হজযাত্রীরা বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারেন।

এতে আরও বলা হয়েছে, ‘কেনাকাটার পর আপনারা ক্রয়ের রসিদ হাতে পাওয়া নিশ্চিত করুন। তবে মনে রাখবেন, ক্রয়কৃত জিনিস ও উপহারগুলো ভ্রমণের জন্য অনুমোদিত লাগেজের ওজনের বেশি হতে দেবেন না।’

এদিকে হজ ফ্লাইটের কেন্দ্র হিসেবে পরিচিত জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের কর্তৃপক্ষ বিদায়ী হজযাত্রীদের বিমানবন্দরে নির্ধারিত বিক্রয় কেন্দ্রে জমজমের পানির প্যাকেট অর্ডার করার জন্য পরামর্শ দিয়েছে।

মূলত সৌদি আরব থেকে হজযাত্রা শেষে ফেরার পথে বিদেশি মুসল্লিরা ঐতিহ্যগতভাবে জমজমের পানি সঙ্গে করে নিজ নিজ বাড়িতে নিয়ে যান।

জমজমের পানি তথা বরকতময় এই পানির প্যাকেট কিনে বাড়ি ফেরার পর নিজেদের আত্মীয়স্বজন এবং বন্ধুদের উপহার হিসেবে দিয়ে থাকেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit