বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ইরাকি মিলিশিয়াদের সাথে ইসরায়েলি জাহাজে যৌথ হামলার দাবি হুতিদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকি মিলিশিয়াদের সাথে সমন্বয় করে ইসরায়েলের জাহাজে যৌথ হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। দ্য ইসলামিক রেসিসট্যান্স ইরাকের সাথে মিলে তারা এই হামলার দাবি করেছে। ইরাকের গোষ্ঠীটি ইরান সমর্থিত। 

আল জাজিরার খবর অনুসারে, হুতি বিদ্রোহীরা ইসরায়েলের হাইফা বন্দরে তাদের চারটি জাহাজ টার্গেট করার দাবি করেছে। 

হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, রবিবার তারা দুইটি সিমেন্টবাহী ট্যাংকারে ড্রোন হামলা করেন। একইসঙ্গে তারা দুটো কার্গো জাহাজে হামলা চালান। 

সারি বলেছেন, ভূমধ্যসাগরে তারা শর্টন এক্সপ্রেস নামে একটি জাহাজে হামলা চালান। তাদের উভয় হামলা সফল হয়েছে বলেও তিনি দাবি করেছেন। 

ইসরায়েলের চ্যানেল-১২ এর খবরে বলা হয়, ভোরে হাইফা বন্দরে বিস্ফোরণ হয়। সেখানে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে এটা করার আগে ইসরায়েলি সেনাবাহিনী সতর্কতামূলক সাইরেন বাজায়নি। ইসরায়েলি সেনাবাহিনী হুতিদের দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে এক্সে তারা বলেছে, পূর্বদিক থেকে তাদের দেশের দিকে একটি ড্রোন যাচ্ছিল যেটা তারা ভূপাতিত করে।

এদিকে অপর এক ঘটনায় ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও জানিয়েছে, রবিবার ভোরে ইয়েমেনের কাছে লোহিত সাগরে ড্রোন হামলায় একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের বন্দর নগরী হোদেইদাহ থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত সংস্থাটি।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৪,/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit