শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে আ,লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১১৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে সূর্যোদয়ের সময় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। রোববার (২৩ জুন)  সকালের দিকে জেলা আওয়ামী লীগের দলীয়  কার্যালয়ের সামনে   জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল এিপুরা এমপি।

পরে জেলা কার্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে  শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি পৌর টাউন হলে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে দলীয় অফিসে নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিত্রুম  এিপুরা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী,  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া  সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য সদস্য বাসন্তী চাকমা, জেলা আওয়ামী লীগের নেতা সাবেক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  চাইথোঅং মারমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা,সহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit