মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

ভিডিও খোঁজার নতুন সুবিধা নিয়ে আসছে ইউটিউব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১০৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় অনলাইন সার্চ ইঞ্জিন হচ্ছে ইউটিউব। বর্তমান সময়ে এর ব্যবহার প্রচুর পরিমাণে করা হয়। যেখানে সবাই ভিডিওর মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান পেয়ে থাকেন। সেই সার্চ ইঞ্জিন ইউটিউব এবার ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে আসছে।

নাইনটুফাইভ গুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবের সার্চবারে গুগল লেন্স ব্যবহারের সুযোগ চালুর জন্য কাজ করছে গুগল। শুরুতে এ সুবিধা ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে যুক্ত করা হবে।

নতুন এ সুবিধা চালু হলে ইউটিউব অ্যাপের সার্চবারে যাওয়ার পর গুগল লেন্সের আইকন দেখা যাবে। তাতে ক্লিক করে ছবি তুললে বা ফোন গ্যালারির ছবি নির্বাচন করলেই কাঙ্ক্ষিত বিষয়ের বিভিন্ন ভিডিও ইউটিউবে খুঁজে পাওয়া যাবে। এর একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে নাইনটুফাইভ গুগল।

সেখানে দেখা যায়, ইউটিউব অ্যাপের সার্চ আইকনে ট্যাপ করার পর সার্চবারের ডান দিকে মাইক্রোফোন আইকনের পাশে গুগল লেন্সের আইকন যুক্ত করা হয়েছে। এতে ট্যাপ করে ছবি দিয়ে ইউটিউব থেকে ভিডিও খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। বর্তমানে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে।

পরখ করা ব্যবহারকারীদের তথ্যমতে, এ সুবিধা চালুর পর নিজেদের গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সব অ্যান্ড্রয়েড ফোনেই গুগল লেন্সের মাধ্যমে ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে শিগগিরই এটি অন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit