বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

জালে ধরা পড়লো অজগর গুজব ছড়াচ্ছে রাসেলস ভাইপারের

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৮৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সারাদেশে এখন আতংক ও আলোচনায় বিষধর সাপ রাসেলস ভাইপার। দেশের বিভিন্ন স্থানে মানুষের মাঝে এই সাপের আতংক বিরাজ করছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাপ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কিন্তু এবার নেত্রকোনার দুর্গাপুরেও রাসেলস ভাইপার সাপ দেখা দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) গুজব ছড়ানোর ঘটনা ঘটেছে।

দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া উত্তরপাড়া গ্রামে রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে এমন ছবি ও লিখা শুক্রবার (২১ জুন) দুপুর থেকে বেশকয়েকটি ফেসবুক আইডিতে প্রচারিত হয়। এসব পোস্ট দ্রুত ছড়িয়ে পড়লে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। রমজান নামক এক ব্যাক্তির মাছ ধরার জালে আটকা পরার পর তিনি সাপটিকে পিটিয়ে হত্যা করেন। অত্র অঞ্চলে সর্বস্তরের জনগণকে সাবধানে চলাফেরা করার সতর্ক বানীও জানানো ওই আইডি থেকে।

ওই গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের গ্রামে রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে এমন ঘটনা কেউ শুনেননি। তবে অজগর সাপ জালে ধরা পরেছে, ওটা রাসেলস ভাইপার নয়। রশিদ নামের এক ব্যক্তি বলেন, যারা এই অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে মানুষের মনে আতংক সৃষ্টি করা মোটেও কাম্য নয়।

স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রিফাত আহমেদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফেজ আব্দুল মালেক নামের একটি ফেসবুক আইডির পোস্টে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া প্রামে রাসেলস ভাইপারের হত্যার বিষয়টি নজরে এলে যাচাই করে দেখা গেছে বিষয়টি পুরোই ভিত্তিহীন ও গুজব। মূলত এটি একটি অজগর সাপ। দুর্গাপুরে এখন পর্যন্ত রাসেলস ভাইপার সাপের দেখা মেলেনি। ওই গুজবে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।

এ নিয়ে চন্ডিগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি ওই এলাকায় রাসেলস ভাইপার সাপ ধরার কথা সত্যি না। ঘটনাটি গুজব এতে কান না দেয়ার জন্য সকলকে অনুরোধ জানাই। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, দুর্গাপুরে রাসেল ভাইপার সাপের দেখা মেলার ঘটনাটি সঠিক নয়। যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে তাদের সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit