ডেস্ক নিউজ : বন্যা নিয়ন্ত্রণে নদীগুলোর নাব্যতা বাড়িয়ে স্মার্ট নদীতে রুপ দেবার দাবি জানিয়েছে সিলেট-৬ আসনের সরকারি দলের সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার (২২ জুন) দ্বাদশ জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপরে আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমীন চৌধুরী।
সিলেটের বিভিন্ন জেলা উপজেলায় বন্যা পরিস্থিতি তুলে ধরে নরুল ইসলাম নাহিদ বলেন, সিলেটের বিভিন্ন জেলা উপজেলায় ব্যাপক বন্যা, পানি বাড়ার কারণে মানুষের দুর্বিষহ অবস্থায় জীবন যাপন করছে। বন্যায় জনগণের কষ্ট দ্রুততার সাথে লাঘবে সরকারের সহযোগিতার আরো বাড়ানোর আহবান জানান। সেই সাথে বন্যা প্রতিরোধে দীর্ঘমেয়াদী ব্যবস্থার গ্রহণ করার জন্য অনুরোধ জানান।
কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ৮:৫২