শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

মেহেরপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুহুকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব—১২) ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি—৩ মেহেরপুর ক্যাম্প।

গ্রেপ্তার মো. নুহু মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের মো. আক্কাস আলীর ছেলে। শনিবার (২২ জুন) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের (সেন্টারপাড়া) এলাকার মো. সাহাবুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ এর সিপিসি-৩ মেহেরপুর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার আদেশ পেয়ে নুহুকে গ্রেপ্তারের প্রচেষ্টা চালায় র‌্যাব সদস্যরা। পরে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নুহুকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit