বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৫ সেনা নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৫৬ Time View
People react following an Israeli strike that hit a tent camp, amid the ongoing conflict between Israel and Hamas, in Al-Mawasi area in western Rafah, in the southern Gaza Strip, June 21, 2024. REUTERS/Mohammed Salem TPX IMAGES OF THE DAY

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগানিস্তানের সীমান্তসংলগ্ন এলাকায় শুক্রবার (২১ জুন) দেশটির সেনাবাহিনীর একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য খুররাম জেলায় এই হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য যে, পাকিস্তানি তালেবান ও ইসমিক স্টেট গ্রুপ (আইএস) পাকিস্তানের ওই এলাকায় দীর্ঘদিন ধরে বেশ সক্রিয়।

পাকিস্তানের ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর মাঝেমধ্যেই হামলা চালায় দেশটির তালেবান। সংগঠনটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত। ২০২১ সালের আগস্টে প্রতিবেশী আফগানিস্তানে তালেবান শাসন ফিরে আসার পর এমন হামলার ঘটনা বেড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit