শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

নয়াদিল্লি সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ :  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (জুন ২২) স্থানীয় সময় ৫টা ৫০ মিনিটে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (পালাম) বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা তিনি।

এর আগে শুক্রবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দ্বিপক্ষীয় সফরে নয়াদিল্লি আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর। এর আগে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত ৯ জুন বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও যোগ দেন শেখ হাসিনা। ১৫ দিনের কম সময়ের মধ্যে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর।

দ্বিপক্ষীয় এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। শনিবার দুপুরে হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত এবং দ্বিপক্ষীয় বৈঠক শেষে বিভিন্ন ক্ষেত্রে ১০টি সমঝোতা স্মারক ও নথি সই করে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে ৫টি নতুন সমঝোতা স্মারক সই, ৩টি সমঝোতা স্মারক নবায়ন এবং ভবিষ্যৎ কাজের ক্ষেত্র হিসেবে দুটি যৌথ কার্যক্রমের নথি সই হয়।

ঢাকা ফেরার আগে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে যান এবং সেখানে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে শনিবার সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। এখানে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা জানান।

সফরের প্রথম দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালীন আবাসস্থল হোটেল তাজ প্যালেসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরকালীন আবাসস্থল নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গেও বৈঠক করেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit