শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারিং করবেন কারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে বাঁচামরার ম্যাচ বাংলাদেশের। অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় এখন সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশকে জিততেই হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকবেন তা নিয়ে দুদেশের ক্রিকেটপ্রেমীদের কৌতূহলের শেষ নেই।

এছাড়া বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচের আম্পায়ারদের ‘বাজে’ সিদ্ধান্ত দেওয়ার রেকর্ডও মন্দ নয়। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ‘সেই’ আলোচিত নো বলের কথা নিশ্চয়ই মনে আছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের।

তবে এবার বাংলাদেশ-ভারত ম্যাচে দায়িত্বপ্রাপ্ত আম্পায়াররা নিশ্চয়ই চাইবেন না তেমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হোক। আজ সুপার এইটে বাংলাদেশ-ভারত ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের মাইকেল গফ ও দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক।

এছাড়া টিভি আম্পায়ার হিসেবে থাকবেন জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে রয়েছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলংকার রঞ্জন মাদুগালে। উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit