মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সম্পদ আছে, হাতে নগদ নেই—অবসরের সঞ্চয় ঝুঁকিতে ফেলতে পারে যে ভুল দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি আজকে কোথায় গেল আপনার সেই প্ল্যান?- প্রধানমন্ত্রীর উদ্দেশে নাহিদ সৌদি আরবে ফ্লাইট বিঘ্ন, জরুরি নির্দেশনা বেবিচকের ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো

গাজায় ২৪ ঘণ্টায় ১০১ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছেন ১৬৯ জন। খবর আল-জাজিরার

বেশ কয়েকজন এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছেন এবং অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলেও জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। 

গত ৮ জুন নুসেইরাত শরণার্থী শিবিরে চার বন্দিকে মুক্ত করতে ইসরাইলি বাহিনী অন্তত ২৭৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেই ঘটনার পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় এ পর্যন্ত অন্তত ৩৭ হাজার ৫৫১ জন নিহত ও ৮৫ হাজার ৯১১ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। 

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৪,/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit