বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

জনসমক্ষে ক্যাটরিনাকে যেভাবে অপমান করেন রণবীর!

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। সম্পর্ক ভাঙার মুহূর্ত খুব মসৃণ ছিল না। এমনকি, সাবেক প্রেমিকার অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে ভাবেননি রণবীর।

সম্পর্ক ভাঙার পরে অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’ ছবিতে জুটি বেঁধেছিলেন রণবীর-ক্যাটরিনা। সেই ছবির প্রচারের সময়ে এক সাক্ষাৎকারে ক্যাটরিনার সামনেই তার অভিনয় নিয়ে প্রশ্ন তোলেন রণবীর।

সাক্ষাৎকারে রণবীরকে জিজ্ঞাসা করা হয় ক্যাটরিনার অভিনয় সম্পর্কে। তখনই তাকে বিঁধে রণবীর মন্তব্য করেন যে তিনি নাকি ক্যাটরিনাকে কখনও অভিনয়টাই করতে দেখেননি। তিনি নাকি বিশ্বাসই করেন না যে ক্যাটরিনা কখনও অভিনয় করেছেন।

সরাসরি না বললেও, রণবীর পরোক্ষভাবে বলতে চেয়েছিলেন, ক্যাটরিনা যা করেন, তাকে অভিনয় বলা যায় না। ক্যাটরিনার পাশে বসেই তিনি মন্তব্য করেন, “আমি কি কখনও অতি-অভিনয় করেছি, ক্যাটরিনা? আমার মনে হয় না, ক্যাটরিনা কখনও অতি-অভিনয় করেননি। কখনও কখনও মনে হয়েছে ও কোনো অভিনয়ই করেনি। অতি-অভিনয় দূরের কথা।” 

রণবীর যে ব্যঙ্গ করছেন, তা বুঝতে বেশি সময় লাগেনি ক্যাটরিনারও। তিনি পাল্টা প্রশ্ন করেন, “কী বলতে চাইলে তুমি?”

সঙ্গে সঙ্গে সামলে নিয়ে রণবীর বলেন, “আমি বলতে চেয়েছি, তুমি এত ভাল অভিনয় করেছো যে মনেই হয়নি তোমায় আলাদা করে অভিনয় করতে হয়েছে। ‘জ়িন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতেও তুমি খুব ভাল অভিনয় করেছিলে।”
 

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৪,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit