মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

অবিবাহিত ৩০ বয়সীদের নিয়ে যা বললেন মেহজাবীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : শুক্রবার (২১ জুন) সকালে মন ভাঙার অনুভূতি নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেন মেহজাবীন। পোস্টে অভিনেত্রী বিষণ্নতায় ভোগা মানুষদের আত্মবিশ্বাস কীভাবে হারিয়ে যায় সে বিষয় নিয়ে মন্তব্য করেছেন।

 

 

 
তাই এ বিষয়ে ভক্তদের পরামর্শ দেন, পরিবারের কোনো সদদ্যের আচরণে পরিবর্তন হলে তিনি ডিপ্রেশন বা বিষণ্নতায় ভুগছেন কি না খেয়াল করতে। প্রয়োজনে প্রিয় মানুষদের সঙ্গে কথা বলার, তাদের ডাক্তারি পরামর্শ নিতে সহযোগিতা করার কথাও জানান অভিনেত্রী।
 
সময়ের পাঠকের জন্য মেহজাবীনের সে পোস্ট তুলে ধরা হলো–
 
আপনার বয়স ৩০ মানেই আপনার অন্তত একটা মন ভাঙার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে, সেই মানুষটা অথবা সেই মানুষগুলো অনেক ভালো আছে। আর আপনার তখন মনে হবে দিজ ইজ নট ফেয়ার।
 
আমাদের সবার জীবনেই এমন একটি মুহূর্ত এসেছে যখন আমরা ভেবেছি আর বেঁচে থেকে লাভ কী? তার ওপর আপনি যদি একজন ৩০ বছরের অবিবাহিত নারী হন তাহলে তো আর কথাই নাই। আপনি জীবিত থাকলেও কিছু অঘোষিত নিয়ম আপনার আত্মবিশ্বাস কেড়ে নিবে।
 
ডিপ্রেশন ইজ রিয়েল, আমাদের আশপাশে অনেকেই এই রোগে ভুগছেন কিন্তু তারা হয়তো নিজেরাই জানেন না। ডিপ্রেশনের কোনো স্পেসিফিক সিম্পটম নেই, চোখের দেখায় বোঝা যায় না। এ কারণেই আমাদের প্রিয়জনদের আচরণে যদি পরিবর্তন দেখা যায় কিংবা অস্বাভাবিক লাগে তাহলে তার সাথে মন খুলে কথা বলার চেষ্টা করুন এবং ডাক্তারি পরামর্শ নিতে সহযোগিতা করুন।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit