সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

কোপায় মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন মেসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে রেকর্ডের বরপুত্র বললে মোটেই অত্যুক্তি হবে না। বর্ণাঢ্য ক্যারিয়ারে অর্জনের কোনো শেষ নেই, রেকর্ড গড়েছেন শয়ে শয়ে। এই যেমন শুক্রবার ভোরে কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে মাঠে নামলেই দারুণ এক রেকর্ডে নাম উঠবে তার।

কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ৩৪ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। তবে এই রেকর্ডটি এখন তার একার নয়, সমান সংখ্যক ম্যাচ খেলে তার সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করছেন চিলির কিংবদন্তি গোলরক্ষক সার্জিও লিভিংস্টোন। আজ মাঠে নামলেই এককভাবে কোপায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক হবেন তিনি।

কোপা আমেরিকায় লিওনেল মেসির অভিষেক হয় ২০০৭ সালে। সেবার ৬ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। ২০১১ কোপায় খেলেন সবচেয়ে কম ৪ ম্যাচ। ২০১৫ এবং ২০১৯ কোপায় ছয় ম্যাচ খেলা মেসি ২০১৬ কোপায় পাঁচবার মাঠে নামেন।

তবে সবশেষ ২০২১ সালে সর্বোচ্চ ৭ ম্যাচে খেলার সুযোগ পান মেসি। এই আসরেই জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ট্রফি জেতার স্বপ্নপূরণ হয় তার।

এবারের আসরে কোপার আরও একটি রেকর্ড গড়ার সুযোগ থাকছে মেসির সামনে। এখন পর্যন্ত কোপা আমেরিকায় মেসির গোলসংখ্যা ১৩। চলতি আসরে পাঁচ গোল করলেই ছাড়িয়ে যাবেন কোপার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা স্বদেশী নরবেরতো মেন্দেজ এবং ব্রাজিলের জিজিনহোকে। তারা দু’জনই কোপায় ১৭ বার জাল খুঁজে পেয়েছেন।

 

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৪,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit