শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

আফগানদের ভয় পাচ্ছে ভারত?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : নিজেদের সুপার এইটের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই ম্যাচের আগে উড়ন্ত রশিদ খানদের দেখে চাপা শঙ্কা ভর করেছে ভারতের মনে।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতলেও এ কথা বলা যাবে না যে খুব ভাল ফর্মে রয়েছে ভারত। যতই নিউ ইয়র্কের পিচ সমস্যা তৈরি করুক, এখনও পর্যন্ত চেনা ফর্মে দেখা যায়নি দলটির ব্যাটারদের।

ভারতের জন্য আফগানিস্তানের প্রথম চ্যালেঞ্জের নাম ফজলহক ফারুকি। চলতি বিশ্বকাপে ১২টি উইকেট নিয়েছেন। উইকেটশিকারিদের তালিকায় সকলের উপরে তিনি। বাঁহাতি পেসারের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা কারও অজানা নয়। ফারুকিও বাঁহাতি। সুতরাং তাকে সাবধানে খেলতে হবে রোহিত, বিরাট কোহলিদের। শুরুতে ফারুকি উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টা করবেন। সেটা হতে দিলে চলবে না। বিরাটকে সেই কারণে ওপেনিং থেকে তিন নম্বরে পাঠানো হতে পারে। ঋষভ পান্তকে দেখা যেতে পারে ওপেনিংয়ে।

আফগানিস্তানের দ্বিতীয় চ্যালেঞ্জ রশিদ খান। দলের অধিনায়ক। দলের প্রধান অস্ত্র। মাঝের ওভারে তার স্পিন কী সমস্যা করতে পারে, তা দেখেছে চলতি বিশ্বকাপ। নিউজিল্যান্ডকে হারাতে বড় ভূমিকা রেখেছেন তিনি। ভারতের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও তার অনেক। রোহিত, কোহলি, সূর্যকুমার, হার্দিকদের শক্তি, দুর্বলতা জানেন। রশিদের চার ওভার খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই চার ওভারে বেশি রান তুলতে না পারলেও উইকেট ধরে রাখতে হবে ভারতকে।

তৃতীয় চ্যালেঞ্জ ওপেনার রহমানুল্লা গুরবাজ। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বিধ্বংসী ব্যাট করেছেন। ভারতীয় পেসারদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে। গুরবাজ যদি ভাল শুরু করতে পারেন, তাহলে বড় রান করতে পারে আফগানিস্তান। তাই গুরবাজকে শুরুতেই ফেরাতে হবে ভারতীয় বোলারদের।

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৪,/ ‍দুপুর  ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit