সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

লেবাননে ‘সর্বাত্মক হামলার’ প্রস্ততি ইসরায়েলের, হিজবুল্লাহর পাল্টা হুংকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এ-সংক্রান্ত পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সামরিক বাহিনী। ইসরায়েলের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ হুঁশিয়ারি দিয়েছেন।

হিজবুল্লাহও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরায়েলের সব ধরনের হুমকি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। কোনোভাবেই তারা তেল আবিবকে ছেড়ে কথা বলবে না।

হিজবুল্লাহ ইসরায়েলি বন্দরনগরী হাইফার ড্রোনে ধারণ করা একটি ভিডিও প্রকাশ্যে আনার পর থেকেই আরও ক্ষেপেছে ইসরায়েল। এরপর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ ও সামরিক বাহিনীর পক্ষ থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর যোদ্ধাদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। তবে এ সংঘাত এখন সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েল ও লেবানন সীমান্তের উত্তেজনা প্রশমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন নিজের জ্যেষ্ঠ উপদেষ্টা আমোস হোচস্টেইনকে ইসরায়েল ও লেবাননে পাঠান।

হিজবুল্লাহর প্রচার করা ভিডিওটি দিনের বেলায় ধারণ করা হয়েছিল। ৯ মিনিটের এই ভিডিওতে সামরিক-বেসামরিক স্থাপনাগুলোর অবস্থান দেখানো হয়। এর মধ্যে আছে অস্ত্র উৎপাদন কারখানা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থেকে শুরু করে শপিংমল ও আবাসিক এলাকার চিত্র।

এ ভিডিও প্রচারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ। তিনি বলেন, ‘আমরা লেবানন ও হিজবুল্লাহর বিষয়ে আমাদের অবস্থান পরিবর্তনে সিদ্ধান্ত গ্রহণের দ্বারপ্রান্তে রয়েছি। একটি সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহ ধ্বংস হয়ে যাবে আর লেবানন ব্যাপক হামলার মুখে পড়বে।’

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৪,/ ‍দুপুর  ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit