রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান তটিনীর সাদামাটা দুই সাজে নজর কাড়ল ভক্তদের হিন্দ রাজাব হত্যাকাণ্ড: ইসরাইলের দায়মুক্তি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরাইলি কারাগারে বন্দি ‘ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা’র মুক্তি চান ২০ মার্ভেল তারকা

টানা তাপপ্রবাহে নয়াদিল্লিতে দুই দিনে ৫ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাপপ্রবাহ থামার কোনো লক্ষণই নেই ভারতের নয়াদিল্লিতে। গরমের জেরে অসুস্থ হয়ে দুই দিনে মৃত্যু হয়েছে পাঁচজনের। রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি আরও ১২ জন। তাদের সকলকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। শুধু রামমনোহর লোহিয়া হাসপাতালই নয়, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে নয়াদিল্লির অন্য হাসপাতালগুলোতেও ভর্তির সংখ্যা বাড়ছে।

সংবাদমাধ্যমকে এক সরকারি হাসপাতালের সুপার চিকিৎসক অজয় শুক্ল জানিয়েছেন, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২২ জন। পাঁচ জনের মৃত্যু হয়েছে। ১২-১৩ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, হিট স্ট্রোকে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ৬০-৭০ শতাংশ বেড়েছে বলেই দাবি শুক্লর। তার কথায়, “যদি এই ধরনের কোনও রোগীকে হাসপাতালে দেরিতে আনা হয়, একের পর এক অঙ্গ বিকল হতে শুরু করবে। এই বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। তা ছাড়াও হিট স্ট্রোকের লক্ষণগুলো অনেক সময় ঠিকভাবে ধরতে পারেন না অনেকে। ফলে বিপত্তি আরও বাড়ে।”

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে না। উত্তর ভারতের বেশির ভাগ অংশে তাপপ্রবাহ জারি থাকবে আগামী ২৪ ঘণ্টা। তারপর পরিস্থিতি কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে গরমে পুড়ছে দিল্লিসহ উত্তর ভারতের একাংশ। শুধু গরমই নয়, এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে তাপপ্রবাহ। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে গরমে অসুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে অনেকের।

সূত্র : রয়টার্স, আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৪,/ ‍দুপুর  ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit