শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৫ জন গুলিবিদ্ধ 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১২৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি  :  নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের আলিপুরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলো– সদর মডেল থানায় কর্মরত সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) জয় বণিক (৩১), স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম (১৯), দাউদ মনা (৪১), ফারুক আহমেদ (৪৫) ও ফারুক মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আলিপুর এলাকার ইসমাইল কোম্পানি ও শাহজাহান মনা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার রাত থেকেই আধিপত্যের জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। আজ বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষে জড়ালে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত পুলিশের এক এএসআইসহ দুই গ্রুপের আরও চারজন গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। তবে গুলিবিদ্ধরা গ্রেপ্তার এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল ছেড়েছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘দুপক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৪,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit