শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

সপরিবারে ‘তুফান’ দেখে যা বললেন আইসিটি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : এবার ঈদে সারা দেশে মুক্তি পেয়েছে পরিচালক রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ । এতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সোমবার সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই তুফান দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়েছেন দর্শকরা। ‘তুফান’দেখতে ভূল করেননি সংগীতপ্রিয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

মঙ্গলবার রাতে তুফান সিনেমা দেখতে সপরিবারে রাজধানীর একটি সিনেপ্লেক্সে যান জুনাইদ আহমেদ পলক। সিনেমাটি দেখা শেষে হল থেকে বের হয়ে সাংবাদিকদের সিনেমাটি নিয়ে তার প্রতিক্রিয়া জানান।

পলক বলেন, ‘তুফান! এক কথায় বলতে গেলে উরাধুরা। এতে রয়েছে ফুল অফ ইমোশন, এন্টারটেইনমেন্ট ও টুইস্ট। একেবারেই বিশ্বমানের একটা সিনেমা। যতটুকু প্রত্যাশা নিয়ে এসেছিলাম, তার চেয়ে বহুগুণ বেশি নিয়ে ফিরে যাচ্ছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সব মিলিয়ে ডিরেকশন, অভিনয়, মিউজিক, অ্যাকশন, নিয়ে ‘তুফান’ একটি চমৎকার সিনেমা। আমরা এখন বলতে পারি, চলচ্চিত্রে যেকোনোভাবেই আমরা বলিউড কিংবা হলিউডের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে পারি।’

তিনি বলেন, ‘পরিচালক রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ আমাদের বাংলা চলচ্চিত্রকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে। আমাদের মেগাস্টার শাকিব খান ভিন্নরূপে আবির্ভূত হয়েছেন। যেই জায়গাটাতে আমরা শাকিব খানকে দেখি, তুফান সিনেমার মধ্য দিয়ে শাকিব ভিন্ন উচ্চতায় পৌঁছে গেছেন। তিনি প্রমাণ করেছেন যে, শাকিব সেরাদের সেরা।’

উল্লেখ্য, প্রতি ঈদেই সপরিবারে সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে যান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবারও বাদ যাননি তিনি। মঙ্গলবার সপরিবারে দেখেছেন আলোচিত সিনেমা ‘তুফান’।

 

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৪,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit