বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১০০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে মো.চৌধুরী মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।    বুধবার (১৯ জুন) ভোর ৬টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এই ঘটনা ঘটে।  নিহত চৌধুরী মিয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং ৬ সন্তানের জনক ছিলেন।    

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো.হাজী আবুল কাশেম তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চৌধুরী মিয়া বাড়িতে ফজরের নামাজ পড়ে। এরপর জমিতে তার মহিষ দেখতে যায়। মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়া তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি।  তবে বিষয়টি কেউ থানায় অবহিত করেনি। 

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৪,/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit