রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন গালিবাফ দিনের শেষ বলে মুমিনুলের বিদায় সত্বেও চালকের আসনে বাংলাদেশ ‎আঙ্গরপোতা সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস কারাগারে তৃতীয় সন্তান জন্মে ৩০ হাজার, চতুর্থ সন্তানে মিলবে ৪০ হাজার রুপি নওগাঁয় রাতের ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি ও দোকানপাট  আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা ‎লালমনিরহাটে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা,

তানজিম সাকিবের রেকর্ড দখলে নিলেন ফার্গুসন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে সোমবার (১৭ জুন) পাপুয়া নিউগিনির বিপক্ষে ইতিহাস গড়েছেন ফার্গুসন। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৪ ওভার বল করে সবকটিতে মেডেন দিয়েছেন তিনি। নিয়েছেন ৩ উইকেট।

ফার্গুসনের করা ২৪ বল থেকে যে পাপুয়া নিউগিনির ব্যাটাররা কোনো রান তুলতে পারেননি বিষয়টা এমনও নয়। তিন ওভার টানা মেডেন দেয়ার পর চতুর্থ ওভারের তৃতীয় বলে ২ রান তুলে নিয়েছিল প্রতিপক্ষের ব্যাটাররা। কিন্তু সেগুলো লেগ বাই হওয়ায় ফার্গুসনের নামের পাশে যোগ হয়নি। তাতে সবগুলো বলই ডট হিসেবে গণ্য হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেটা সর্বোচ্চ।
 
এর আগে নেপালের বিপক্ষে ২১ ডট দিয়ে রেকর্ডটির মালিক ছিলেন টাইগার পেসার তানজিম সাকিব। তিনি অবশ্য মেডেন দিয়েছিলেন দুটি। ৪ ওভার বল করে ৭ রান খরচায় নিয়েছিলেন ৪ উইকেট। ইতিহাস গড়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ফার্গুসন বলেন, ‘ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেট। তবে এমন উইকেটে বোলিং করা আনন্দের। খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচে আমি পুরোটা সময় সিম-আপ বোলিং করিনি। উইকেটে সহায়তা ছিল। সুইংও হচ্ছিল।’
 
বিশ্বকাপ ইতিহাসে ৪ মেডেন দেয়ার ঘটনা প্রথম হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটা দ্বিতীয়। আগের কীর্তিটি হয়েছিল ২০২১ সালে। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পানামার বিপক্ষে ৪ ওভারে কোনো রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন কানাডার বাঁহাতি স্পিনার সাদ বিন জাফার।
 
এদিকে ফার্গুসনের ইতিহাস গড়ার দিনে পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। তবে ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি জয়ে রাঙালেও সেটা খুব একটা কাজে আসেনি। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতে দুই হারে আসর থেকে ছিটকে গেছে তার। গ্রুপ পর্বেই দলের বাদ পড়া নিয়ে ফার্গুসন বলেন, ‘উচ্চাশা নিয়ে এসে আজই বিদায় নেয়া হতাশার। তবে এটাই খেলা।’

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৪,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit