শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

রাঙামাটির বাঘাইহাটে আঞ্চলিক দু’গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত-১, আহত ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৫৫ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাটে আধিপত্য বিস্তারেলিপ্ত থাকা উপজাতীয় আঞ্চলিক দলের দু’গ্রুপের ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরের পর শুরু হওয়া এই ঘটনায় অন্তত ৭ জন গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। নিহত হেলপারের নাম মো. নাঈম। তার বাড়ি ফটিকছড়ি নাজিরহাট। তাকে মুমুর্ষু অবস্থায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। নিহত নাঈম পেশায় বাস হেলপার।

বন্দুকযুদ্ধের ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানিয়েছেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিকেল পাঁচটার সময় প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই বাঘাইহাট বাজারে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সংস্কারপন্থী জেএসএস’র বিবদমান দুটি সশস্ত্র সন্ত্রাসী দল মুখোমুখি অবস্থান নেয়। দুপুরের পরপরই উভয়পক্ষ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এতে করে স্থানীয় বাঙ্গালী ও পাহাড়ি বাসিন্দারা দোকান-পাঠ ঘরবাড়ি ছেড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে আশ্রয় নেয়।

এদিকে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা মঙ্গলবার বিকেলের দিকে বাঘাইহাটে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে শান্তি পরিবহণের এক হেলপার নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হত্যকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit